Intra-র সাহায্যে
এখন আরও সুরক্ষিত, আরও ওপেন
ইন্টারনেট অ্যাক্সেস পান।

Intra র সাহায্যে ডিএনএস (DNS) ম্যানিপুলেশন থেকে আপনি সুরক্ষিত থাকবেন। ডিএনএস (DNS) ম্যানিপুলেশন হল এক ধরনের সাইবার অ্যাটাক যা দিয়ে নিউজ সাইট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও মেসেজিং অ্যাপে অ্যাক্সেস ব্লক করা হয়।

INTRA ডাউনলোড করুন

01

more open internet access

আরও ওপেন ইন্টারনেট অ্যাক্সেস

অনলাইনে সেন্সরশিপের সবচেয়ে সাধারণ ধরণ হল ডিএনএস (DNS) ম্যানিপুলেশন, আর তার মাধ্যমে ব্লক করা ওয়েবসাইট ও অ্যাপ অ্যাক্সেস করার ক্ষেত্রে Intra আপনাকে সাহায্য করে।

02

protection from digital attacks

ডিজিটাল অ্যাটাক থেকে সুরক্ষা

Intra আপনাকে ফিশিং ও ম্যালওয়্যারের থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ডের মতো ব্যক্তিগত তথ্য নিয়ে নিতে বা আপনাকে ভুল ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে গিয়ে আপনার ডিভাইসে সফ্টওয়্য়ার ইনস্টল করতে এই অ্যাটাকগুলি করা হয়।

03

unlimited protection with one click

একবার ক্লিক করেই আনলিমিটেড সুরক্ষা পান

Intra ব্যবহার করা খুবই সহজ — শুধু চালু করে দিলেই হবে, আর সেটি নিয়ে ভাবতে হবে না। Intra ব্যবহারের কারণে আপনার ইন্টারনেট কানেকশনের স্পিড কমে যাবে না এবং ডেটা ব্যবহারের ক্ষেত্রে কোনও সীমা থাকবে না।

04

technology you can trust

আপনার নির্ভরযোগ্য প্রযুক্তি

Intra আপনার তথ্য ব্যক্তিগত করে রাখে। আপনি কোন অ্যাপ ব্যবহার করছেন বা কোন ওয়েবসাইটে যাচ্ছেন তা আমরা ট্র্যাক করি না।

Intra আপনাকে নিজের ডিএনএস (DNS) সার্ভার প্রোভাইডারকে কাস্টমাইজ করতে দেয়। আপনি আপনার নিজস্ব সার্ভার ব্যবহার করতে পারবেন বা Cloudflare বা Google-এর মতো জনপ্রিয় প্রোভাইডার বেছে নিতে পারবেন।

এটি কীভাবে কাজ করে

Intra একটি সর্বজনীন ডোমেন নেম সিস্টেম (DNS) সার্ভারে আপনার ইন্টারনেট কানেকশন এনক্রিপ্ট করে। ডিএনএস (DNS) সার্ভার পরিচিতি তালিকার মতো কাজ করে — আপনি ইন্টারনেট ব্যবহার করে কোনও ওয়েবসাইটে যাওয়া বা কোনও অ্যাপ খোলার ক্ষেত্রে আপনার প্রয়োজনীয় অ্যাড্রেস হুবহু আপনার ডিএনএস (DNS) সার্ভার দিয়ে থাকে।

তবে, অ্যাক্সেস ব্লক করতে বা আপনাকে ভুল ওয়েবসাইটে রিডাইরেক্ট করতে, ডিএনএস (DNS) সার্ভারে পরিবর্তন করা সম্ভব। আপনার Android ডিভাইসের, ডিএনএস (DNS) সার্ভারে কানেকশন এনক্রিপ্ট করে, ফলাফল যাতে ম্যানিপুলেট করা না যায়, Intra তা নিশ্চিত করে। এর ফলে আপনি নিরাপদে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারেন।

Intra, Android 4.0 ও তার পরবর্তী ভার্সনে কাজ করে। কয়েক সেকেন্ডের মধ্যে শুরু করুন।